নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জজ কোর্টের এ্যাডঃ মাহবুব হাসান (৩২) কে কুপিয়েছে ছিনতাইকারী চক্র। বর্তমানে সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি দশটিকা উত্তরপাড়া এলাকার মৃত আহমদ আলী মন্ডলের ছেলে।
বগুড়া শহরে এবার প্রকাশ্যে জেলা জজ কোর্টের এক আইনজীবীকে অতর্কিত ভাবে হামলা চালায় ছিনতাইকারী চক্র। এসময় ছিনতাইকারী চক্রটি রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে আইনজীবীকে গুরুতর ভাবে জখম করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় যে, (২৪শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার সময় বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় শতাব্দী তেল পাম্পের বিপরীতে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় যে, কোর্টের কার্যক্রম শেষ করে এ্যাডঃ মাহবুব হাসান রিক্সা যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শতাব্দী তেল পাম্পের বিপরীতে পৌঁছালে তিন সদস্যের একটি চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী চক্র তাঁর রিক্সার গতিরোধ করে দাঁড়ায়। উক্ত চক্রটি জোরপূর্বক তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় এ্যাডঃ মাহবুব এক ছিনতাইকারীকে শক্ত হাতে ধরে ফেলেন, তবে অপর দুই সদস্য পালিয়ে যায়।
এদিকে আটককৃত ছিনতাইকারীকে সদর থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার মুহূর্তেই চেলোপাড়া ব্রিজের দিক থেকে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীসহ আরো ১০/১২ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী চক্র দল এসে অতর্কিত হামলা চালায়। তারা রামদা ও চাপাতি দিয়ে এ্যাডঃ মাহবুবের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply