নিজস্ব প্রতিবেদক
বগুড়া মহানগরের ২০নং ওয়ার্ড বিএনপির আয়োজিত মঙ্গলবার সাবগ্রাম চারমাথায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান বক্তার বক্তব্যে রাখেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাড হামিদুল হক চৌধুরী হিরু।
সাবেক পৌর কাউন্সিলর ও ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোস্তম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান শামীম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মানিক, বিএনপি নেতা বিদ্যুৎ, টিপু, সাদিক, মহিলাদল নেত্রী রঞ্জনা প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply