1. admin@bogurapost.com : admin :
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রিমন আলী (২৮) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার এক মাস আগে বিয়ে করা স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। রিমন আলী উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা-ভান্ডার গ্রামের জামরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে আহত রিমন আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোপনাঙ্গ কাটা অবস্থায়। আমার স্ত্রী এই কাজ করেছে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি।

রিমনের চাচাতো ভাই মিস্টার আলী বলেন, একমাস আগে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে বিয়ে করেন আমার চাচাতো ভাই। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বাগ্বিতণ্ডা লেগেই আছে। গতকাল রাতেও তারা বাগ্বিতণ্ডা করছিলেন। পরে আমি তাদের দুজনকে অনেক বুঝিয়ে একসঙ্গে রেখেছিলাম। সকালে হঠাৎ জানতে পারি রিমনের স্ত্রী তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন। তবে কী দিয়ে কেটেছে বোঝা যাচ্ছে না। প্রায় ৭০ শতাংশ কেটে গেছে।

স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুদিন আগেই বিয়ে হয়েছে রিমনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হয় না, ঝগড়া লেগেই থাকে। সেটি এখন রূপ নিল ভয়াবহতায়। রিমন আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews