নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে ভিডিও প্রকাশ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রদশিত তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার অপরজন হলো বাহিনী প্রধান সুইট শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামে এবং মিরাজুল ইসলাম (১৯) একই উপজেলার বিলকেশপাথার গ্রামে বাড়ি।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে বগুড়া জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার
সাংবাদিকদের এসব তথ্য জানান।
ওসি বলেন, বাহিনীর প্রধান সুইটের হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর এক সহযোগী ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ ও জ্যেষ্ঠ নাগরিক এবং সাংবাদিকদের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি।
পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটির দৈর্ঘ্য ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় দৈর্ঘ্য ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া তাঁদের ব্যবহৃত ১৫০ সিসির নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply