1. admin@bogurapost.com : admin :
ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্ৰহ বিষয়ক অবহিতকরনে বগুড়ায় সংবাদ সম্মেলন - BoguraPost
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  বগুড়া সরকারী শাহ সুলতান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবীন বরণ ও আলোচনা সভা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, প্রথম ধাপে ভোটগ্রহণ ২১ জানুয়ারী

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্ৰহ বিষয়ক অবহিতকরনে বগুড়ায় সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার

নিজস্ব প্রতিবেদক

“স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” প্রতিপাদ্য
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সারাদেশের ন্যায় বগুড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্ৰহ বিষয়ক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঢাকা তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এসময় সোমবার দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া -৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম জনি, রাজি্বুল করিম রাফি, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানসহ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ।

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার। এর অংশ হিসেবে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews