নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের আকাশতারা এলাকার ইট ও বালু ব্যবসায়ী আবু তালেব হত্যা মামলার রায়ে অভিযুক্ত ৩ আসামির আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো-ফিরোজ হোসেন ফোকরা, চাঁন মিয়া ও বাপ্পারাজ ওরফে বাপ্পা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) মো. আয়েজ উদ্দিন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদরের আকাশতারা মধ্যপাড়া এলাকায় ইট, বালু ব্যবসায়ী আবু তালেবকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় মৃত আবু তালেবের স্ত্রী রোকসানা বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply