1. admin@bogurapost.com : admin :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা  - BoguraPost
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  বগুড়া সরকারী শাহ সুলতান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবীন বরণ ও আলোচনা সভা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, প্রথম ধাপে ভোটগ্রহণ ২১ জানুয়ারী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা 

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন সিনিয়র ফটোজার্নালিস্ট ও সাবেক সভাপতি রফিকুর রহমান, সাবেক সভাপতি নূর আহমেদ নুরু, বুলবুল আহমেদ ও শফিউদ্দিন আহমেদ বিটু।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহসভাপতি মশিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী।

এ সময় দেশের বিভিন্ন জেলা ও শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া শাখার সভাপতি বজলুর রশীদ সুইট ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিরাজগঞ্জ শাখার সভাপতি নওশাদ, রাজশাহী শাখার সভাপতি আসাদ, নোয়াখালী শাখার সভাপতি নাসিম শুভ, মৌলভীবাজার শাখার সভাপতি সামসাদ, নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শহীদ, খুলনা শাখার সভাপতি এম এ হাসান ও সাধারণ সম্পাদক উজ্জল, রংপুর শাখার সাধারণ সম্পাদক আফজাল, চট্টগ্রাম শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান এবং কক্সবাজার শাখার সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় বক্তারা বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজনের প্রস্তাব তুলে ধরেন। তাঁরা কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও বগুড়া জেলায় সম্মেলন আয়োজনের আহ্বান জানান।

বক্তারা বলেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ফটোসাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ফটোসাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সংগঠনকে আরও গতিশীল করার ক্ষেত্রেও এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews