নিজস্ব প্রতিবেদক
বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সদস্য ও সাধারণ ফল ব্যবসায়ীরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি একটি পত্রিকায় ‘আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞাপনে বগুড়ার বহু ফল ব্যবসায়ীর ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে তাঁদের একটি কথিত সংগঠনের সদস্য (হিসেবে উপস্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া স্টেশন রোডে নিজ কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হাসান এক লিখিত বক্তব্য বলেন।
ব্যবসায়ী জানিয়েছেন, তাঁদের কোনো সম্মতি নেওয়া হয়নি। এমনকি কয়েকজনকে আমদানিকারক হিসেবে পরিচয় দেওয়া হলেও তাঁরা প্রকৃতপক্ষে আমদানিকারক নন বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপনটিতে সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসকের নামও ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমোদন বা সম্মতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের অভিযোগ, শফিকুল ইসলাম আরফান ব্যবসায়ীদের সম্মতি ছাড়াই তাঁদের ছবি ও পরিচয় ব্যবহার করে একটি কথিত সংগঠনের নামে এই প্রচারণার উদ্যোগ নিয়েছেন। সংগঠনটির আইনগত নিবন্ধন ও সাংগঠনিক বৈধতা সম্পর্কেও গুরুতর প্রশ্ন রয়েছে। আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বগুড়ার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ফলের বাজারকে আবারও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে তিনমাথা রেলগেট এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমিতে দোকান বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়া এবং প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ রয়েছে শফিকুল ইসলাম আরফানের বিরুদ্ধে।
বর্তমানে মাটিডালি এলাকায় নতুন করে একই ধরনের উদ্যোগের অভিযোগ ওঠায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, কোনো ব্যক্তির ব্যবসায়িক স্বার্থে সাধারণ ফল ব্যবসায়ীদের ঐক্য, পরিচয় ও জীবিকা ব্যবহার করতে দেওয়া হবে না। ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে তাঁদের দীর্ঘদিনের ব্যবসাস্থল স্থানান্তরের কোনো সিদ্ধান্তও গ্রহণযোগ্য নয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার কাজী, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব শেখ, শামীম আহমেদ ফাইন, সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক মোঃ মতিনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সালাম সরকার, ফল আমদানি কারক আলহাজ্ব মকুল হোসেন প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply