নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই বোন সহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১ টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। মৃত্যুরা হলো, উপজেলার ভালতা গুচ্ছ গ্রামের ফারুক হোসেনের ছেলে ফাইম (৮) ও কন্যা সুরাইয়া (৫) এবং রাশেদুল ইসলামের ছেলে জাকিউল ইসলাম(৮)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল আনুমানিক ১০ টার সময় তিন শিশু নিজ, নিজ, বাড়ি থেকে বের হয়। দুপুর ১ টার সময় মোছাঃ সালমা খাতুন পুকুরে মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করে। পরে পাড়া-প্রতিবেশীরা উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। মিন্টু প্রামাণিক নামে ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করে। সুরাইয়াকে না, পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
থানার ওসি জানান, কারো কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply