1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন - BoguraPost
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  বগুড়া সরকারী শাহ সুলতান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতাজ আক্তার (৩৩) নামের এক সহকারী শিক্ষিকা মারা গেছেন। মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে ওই নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত মমতাজ বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে। নিহত মমতাজ বগুড়া ধুনট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বর্তমানে বগুড়া পিটিআই ছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে নারুলী এলাকায় সান্তাহার থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী পদ্মরাগ (টি ওয়ান আপ) মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। রেললাইন থেকে মরদেহটি সরিয়ে নেওয়ার আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, পদ্মরাগ ট্রেনে কাটা পড়া মরদেহের ওপর দিয়ে সকালে ৪৯০/২ ডাউন কলেজ ট্রেন নামে পরিচিত ট্রেনটি ওই মরদেহটি সরানোর আগেই চলে আসে, এতে ট্রেনটি মরদেহটির উপর দিয়ে দ্বীতিয়বার অতিক্রম করে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews