নিজস্ব প্রতিবেদক
বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ পরিষদ সভা বুধবার দুপুরে শহরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ও বগুড়া ডায়াবেটিক সমিতির প্রশাসক মোহাঃ আতাউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাবেক সহ সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডাঃ মাইনুল হাসান সাদিক, চেম্বার সভাপতি আতিকুর রহমান বাদল, বিএমএর সভাপতি ডাঃ আফসার উল হাবিব রোজ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক বেগম মুস্তারী,ডাঃ মামুনুর রশিদ মিঠু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের নিউট্রিশন অফিসার ফারহানা ঐশি। সমিতির সকল আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply