নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় বার্ষিক বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হচ্ছে ১০৮,৬৪৮,৮২৫ মে টন। জেলায় চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকে ২৪,১৪৩,৮২৫ মে টন মাছ। ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলা” জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা শেষে আলোচনা সভা এবং পুরুস্কার বিতরণ প্রদান অনুষ্ঠান রোববার বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য পক্ষ ২৬ উদযাপন কমিটি আয়োজিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ)
যতি বিকাশ চন্দ্র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের আহবায়ক আলহাজ্ব মোঃ ময়নুল হক বকুল, শেরপুর মৎস্য চাষী সামিউল সাদিক, মৎস্য হ্যাচারী মালিক মোঃ মঞ্জুরুল হক সোনা, আরেফা মৎস্য খামারের মালিক রাজা মিয়া, আব্দুল মালেক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার।
শেষে মৎস্য উৎপাদনের জেলায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ট ৪ মৎস্য চাষীকে ক্রেস্ট, সনদ ও চারা প্রদান করেন প্রধান অতিথি।
উল্লেখ, বগুড়া জেলায় বগুড়া জেলা মাছ উৎপাদনে স্বয়ংসম্পন্ন। চলতি বছরে জেলায় ১০৮,৬৪৮,৮২৫ মে টন। জেলায় চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকে ২৪,১৪৩,৮২৫ মে টন মাছ। জেলায় বার্ষিক মাছের চাহিদা ৮৪,৫০৫ মেক্টিক টন। গত ২০২৩-২৪ অর্থবছরে বগুড়ায় জেলায় মাছের মোট উৎপাদন ১ লাখ ৭ হাজার ৭৯৪ মে.টন। সারা বছরে মাছের চাহিদা প্রায় ৮৫ হাজার মেঃ টন। চলতি বছরে ২৪,১৪৩,৮২৫ মেক্টিক টন মাছ রপ্তানি করা হয়েছে। জেলায় মাছের চাষাবাদ ভালো হওয়ায়
এখানকার মাছ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন শহরসহ বিদেশে রপ্তানি হয়ে আসছে।
এবছর দেশিয় প্রজাতির ছোট মাছ উৎপাদন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়-কাহালু উপজেলার ভালশুন গ্রামের দিহান মৎস্য খামারের সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলার ভাই ভাই মৎস্য খামারের আব্দুল মালেক পুরষ্কার পেয়েছেন কার্প জাতীয় মাছ উৎপাদনে, মৎস্য সম্পদ উন্নয়নে যুব উদ্যোক্তা হয়ে পুরষ্কৃত হয়েছেন শেরপুর উপজেলার আলতাদিঘীর কুসুম্বা গ্রামের সামিউল সাদিক এবং বগুড়া সদরের কার্প জাতীয় মাছ উৎপাদনে পুরষ্কার পেয়েছেন দি আরেফা মৎস্য খামারের রাজা মিয়া শেখ। নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের সম্মাননা স্মারক, সনদ এবং গাছের চারা উপহার প্রদান করা হয়। পরে সরকারি শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply