1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী শুরু - BoguraPost
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ হামলা : ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবার ফাঁসি বগুড়ায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী শুরু বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে দুটি পিংক বাস চালু, থাকছে নারী চালক ও সুপারভাইজার বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো গাবতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক বগুড়ায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি হচ্ছে বগুড়ার সাবেক এসপি সুদীপসহ বরখাস্ত হলেন ৬ পুলিশ কর্মকর্তা বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ পরিষদ সভা

বগুড়ায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৮৮ বার

নিজস্ব প্রতিবেদক

 

উত্তরের শিল্প ও ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল এবং আধুনিকায়নের লক্ষ্যে বগুড়ায় ৩ দিনব্যাপী ‘৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো ২০২৬ শুরু হয়েছে।
বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এর আয়োজনে শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।

এই আন্তর্জাতিক প্রদর্শনীটির উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম.এস.এম. আতিকুর রহমান বাদল। এসময় আয়োজক ও আগত কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি, খাদ্য, চামড়া, টেক্সটাইলসহ বিভিন্ন খাতের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ৮টিরও বেশি দেশের ৮০টি প্রতিষ্ঠান তাদের যন্ত্রপাতি প্রদর্শিত করেছে। এরমধ্যে রয়েছে ইমটেক্স প্যাকেজিং, মা বিরিয়ানিং এন্ড মেশিনারিজ (এসকেএফ)ফায়ার প্রোটেকশন সিস্টেম, এ কম্পিউটার সুলিউশন ফর প্রিন্টিং এন্ড প্যাকেজিং, চিকস এন্ড ফিড,টালি প্রাইম, টেক ল্যাব, কনফিডেন্স ইন্টারন্যাশনাল, পিজি কন্টোল লিমিটেড, নিউ মডেল বয়লার কোম্পানিসহ বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট প্রতিষ্ঠান।

আয়োজক কমিটির পক্ষ থেকে মো: সাখাওয়াত হোসেন জানান, প্রদর্শনীতে ৮টিরও বেশি দেশের ৮০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং ৩ হাজারের বেশি ট্রেড ভিজিটর এখানে সমাগম হবে।

আয়োজকদের দাবি, এই প্রদর্শনী উত্তরাঞ্চলের ১৬ জেলার শিল্প ও ব্যবসা খাতকে নতুন উচ্চতায় নিতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজনটির মূল লক্ষ্য হলো দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরি করা এবং উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা।

প্রধান অতিথি উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী দেশী-বিদেশী বিভিন্ন স্টল পরিদর্শন কালে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews