1. admin@bogurapost.com : admin :
ধানমন্ডি ৩২-এ হামলা : ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন - BoguraPost
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ হামলা : ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবার ফাঁসি বগুড়ায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী শুরু বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে দুটি পিংক বাস চালু, থাকছে নারী চালক ও সুপারভাইজার বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো গাবতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক বগুড়ায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি হচ্ছে বগুড়ার সাবেক এসপি সুদীপসহ বরখাস্ত হলেন ৬ পুলিশ কর্মকর্তা বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ পরিষদ সভা

ধানমন্ডি ৩২-এ হামলা : ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ভবনটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। একই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী। তবে, মামলার আবেদনটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার নথি পর্যালোচনা শেষে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট কয়েকজন আসামির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় বিপুল সংখ্যক ব্যক্তি বেআইনিভাবে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে হামলা চালান। এসময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সেখানে থাকা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিল, বই-পুস্তক ও মূল্যবান সামগ্রীর ক্ষতি এবং লুটপাট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, পরে দুটি বুলডোজার, এক্সক্যাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। রাতভর চলা সেই কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত চলে এবং ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। মামলার আবেদনে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই পোস্টের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে মিছিল নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ভবনটি ধ্বংস করা হয়।

আবেদনে বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও হাসনাত আবদুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে-সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকী, শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আক্তার হোসেন, সারজিস আলম, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব ও সালেহ উদ্দিন সিফাতকে। এছাড়া, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, কর্নেল (অব.) নুরনবী, তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদকেও আসামি করা হয়েছে।

বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

 

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews