1. admin@bogurapost.com : admin :
রাজধানীতে ছিনতাইকারী ব্যাগ টানায় রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু - BoguraPost
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা রাজধানীতে ছিনতাইকারী ব্যাগ টানায় রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু ধানমন্ডি ৩২-এ হামলা : ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবার ফাঁসি বগুড়ায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী শুরু বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে দুটি পিংক বাস চালু, থাকছে নারী চালক ও সুপারভাইজার বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো গাবতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

রাজধানীতে ছিনতাইকারী ব্যাগ টানায় রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে গিয়ে বগুড়ার এক প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার বাড়ি গাবতলীর তরফসরতাজ গ্রামে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে রনজিনা গত রাতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।
শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে রনজিনা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।
মিজান আরও বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews