1. admin@bogurapost.com : admin :
সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির  - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার

নিজস্ব প্রতিবেদক 

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা যখন তেল, গ্যাস, বিদ্যুৎ সংকটের কথা বলি সরকার তখন স্বৈরাচার ফিরে আসবে বলে হুমকি ও ভয়ভীতি দেখায়। অথচ দেশের মানুষ কষ্ট পাচ্ছে। আমরা সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এই সংকট সমাধানে টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে গঠিত একটা টীম দিয়ে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের প্রস্তাব গ্রহন করেনি। সংসদের ভেতরে বারবার বলেও কিছু করতে না পেরে আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি। তিনি বলেন, চব্বিশের বিপ্লবের পর জনগণ দেশের আমূল সংষ্কার চেয়েছিলেন। সেই সংস্কারের লক্ষে তারা গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। কিন্তু সরকার ক্ষমতা পাওয়ার সাথে সাথে সেই ওয়াদার বরখেলাপ করেছে। তারা গণভোটের রায় বাস্তবায়ন করলো না। বিরোধী দলীয় নেতা বলেন, যেখানেই অসংগতি দেখবো সেখানেই কথা বলবো। তাই বলে বগুড়ার জন্য আমাকে কথা বলতে হবে এটা ভাবিনি। বগুড়া সবসময় অবহেলিত, বঞ্চিত। বগুড়া তার পাওনা বুঝে পাক এটা আমি চাই। তিনি শনিবার (১২সেপ্টেম্বর) বেলা ১১টায় বগুড়া সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর আমরা ৫৫ বছর অতিক্রম করে এসেছি। একটা জাতির জন্য এই সময় নেহায়েত কম নয়। আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই তাদের স্বাধীনতার বয়স আমাদের থেকে খুব বেশী নয়। কিন্তু মালয়েশিয়া বিশ্বে তার একটি জায়গা দখল করে নিয়েছে। আমরা যদি জাপানের দিকে তাকাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র দুই বছরের মাথায় তারা বিশ্বের সর্ববৃহৎ ইলেক্ট্রনিক্স ম্যাকানিক্যাল ইন্ডাস্ট্রি সুইচওভার করতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশ কোথায়? তিনি বলেন, পাকিস্তান আমলে পাকিস্তানীরা শোষণ করেছে, ব্যবসা করেছে। স্বাধীনতার পর এই সমস্ত সম্পত্তি বাংলাদেশে নামক রাস্ট্রের মালিকানায় চলে এসেছে। আদমজী জুট মিলকে বলা হতো- বিশ্বের বৃহত্তম জুট ইন্ডাস্ট্রি, আজকে আদমজীর নাম নিশানা মুছে গেছে। স্বাধীনতার পরে সবকিছু হরিলুট হয়েছে। এখন একটা শিল্পপার্ক করা হয়েছে কিন্তু সেই আদমজীর গৌরব আর নেই। আমি এজন্য পাকিস্তানি বেনিয়া ব্যবসায়ীদের পক্ষ নিচ্ছি না। আমি আমাদের মানসিকতা এবং বাস্তবতার উদাহরণ দিচ্ছি। তিনি বলেন, দেশে কিছু শিল্প স্থাপনা গড়ে উঠলেও তা যথেষ্ট নয়। শিল্পের মূল শক্তি হচ্ছে বিদ্যুৎ। ৩টি উৎস থেকে এই বিদ্যুৎ পাওয়া যায়। তেল, গ্যাস এবং সোলার। বর্তমানে বিদ্যুৎ, গ্যাসের কারনে দেশ মারাত্বক সংকটে পড়েছে। শিল্পে মারাত্বক সংকট দেখা দিয়েছে। সম্প্রতি তৈরি পোাষাক শিল্পের মালিকদের সংগঠনে বিজেএমইএ’র নেতৃবৃন্দ প্রেসিডেন্টের সাথে দেখা করে বলেছেন, চাহিদা মত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় তাদের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে তারা ব্যাংকের দেনা পরিশোধ করতে পারবেন না। ঋণ খেলাপী হবেন। শ্রমিকদের ছাঁটাই করবেন। বায়ারদের সময়মত অর্ডার সরবরাহ করতে না পারলে বায়াররা অন্য দেশে চলে যাচ্ছে। আমাদের বৃহত্তম রপ্তানী খাতের এই অবস্তা হলে বাঁকিগুলো এখান থেকেই বুঝা যায়। বিরোধী দলীয় নেতা বলেন, আমরা সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এই সংকট সমাধানে টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে গঠিত একটা টীম দিয়ে সহযোগিতা করতে চেয়েছিলাম। তারা সরকারের এই বিষয়ে এক্সপার্টদের সাথে মিলে সংকট সমাধানের পথ তৈরি করবেন। আমরা দেশকে ভালোবাসি এজন্য এই অফার দিয়েছি। বাংলাদেশের সংসদের ইতিহাসে বিরোধী দল কখনো সরকারি দলকে এরকম অফার দেয়নি। এর আগে তেলের সংকট দেখা দিলে পাম্পে পাম্পে ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি, সংসদে কথা বলেছি সরকার সংকট অস্বীকার করেছে। বিদ্যুতের সংকটও তারা অস্বীকার করেছে। আজগুবি কথা বলেছে। দায়িত্ব জ্ঞানহীন কথা বলেছে। সংশ্লিষ্ট মন্ত্রী সংসদে বিবৃতিতে বলেছেন, তার লম্বা হওয়ার কারনে কারেন্টের সাপ্লাই ঠিকমত দেওয়া যায়নি। সংসদের ভিতরে যখন আমরা দেখলাম কিছু করতে পারছিনা তখন এই দাবীর সাথে আরও ৫টি দাবী নিয়ে রাজপথে নেমেছি। আন্দোলনের দ্বিতীয় ধাপে এখন লং মার্চ করছি। তিনি বলেন, লংমার্চ নিয়ে অনেক কথা বলা হচ্ছে। বলা হয় তেল সংকটের মধ্যে আমরা এতো গাড়ী নিয়ে কেন লংমার্চ করছি? আমরা লং মার্চ না করলেও এসব গাড়ী বসে থাকতো না। তারা চলাচল করতো। বরং আমরা লংমার্চের মাধ্যমে জনগণের দাবী আদায়ের আন্দোলন করছি। এভাবেই একদিন জনগণের দাবী পূরণ হবে। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ডা: শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে আমাদের কাজ হলো জনগণের অধিকারের পাহারাদারি, চৌকিদারি করা, ভ্যানগার্ড হিসেবে কাজ করা। বিরোধী দলের হাতে কখনো স্বৈরশাসন কায়েম হয় না। শাসক সুশাসক হতে পারে, স্বৈরশাসক হতে পারে। আমরা স্বৈরশাসকের কবলে সাড়ে ১৫ বছর ছিলাম। আমাদের অনেক নেতাকে হারিয়েছি। অনেকে গুম হয়ে এখনো ফিরে আসেনি। সস্বজনরা জানেন না তাদের প্রিয়জনরা বেঁচে আছে নাকি মরে গেছে। আমিরে জামায়াত বলেন, চব্বিশের বিপ্লবের পর জনগণ দেশের আমূল সংষ্কার চেয়েছিলেন। আমরা সংস্কারের পক্ষে ছিলাম। দেশবাসীকে হ্যা ঁর পক্ষে ভোট দিতে বলেছিলাম। জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। প্রদত্ব ভোটের ৬৮ দশমিক ২ ভাগ মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়ে বিজয়ী করেছে। কিন্তু সরকার ক্ষমতা পাওয়ার সাথে সাথে তাদের দেওয়া ওয়াদার বরখেলাপ করলেন। তারা গণভোটের রায় বাস্তবায়ন করছেন না। তিনি ইতিহাস স্বরন করে দিয়ে বলেন, ১৯৭০ সালে ভোটের রায় অমান্য করার কারনেই যুদ্ধ হয়েছিল। শেখ মুজিব দফায় দফায় ইয়াহিয়া খানের সাথে বৈঠক করেছেন শান্তিপূর্ন ক্ষমতা হস্তান্তরের জন্য। রায় মেনে নিয়ে সংসদ সদস্যদের শপথের ব্যবস্থা করা এবং সংসদ অধিবেশন ডাকার জন্য। সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু পাকিস্তান সরকার রাজি হয়নি বলেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। কাজেই জনগণের ভোটের রায়কে অগ্রাহ্য করার শক্তি আমাদের কারোর নাই। জনগণ চায় তাদের রায়ের বাস্তবায়ন, আমরা সেই দাবীগুলো নিয়েই আন্দোলন করছি। সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়ে ডা: শফিকুর রহমান বলেন, আমরা সবসময় আপনাদের কাছ থেকে সহযোগিতা পাই। কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা দু’একজন করেন। আমাদের বক্তব্য কাঁটছাট করে প্রচার করা হয়। তারপরেও আমরা মিডিয়ার ব্যাপারে শ্রদ্ধাশীল। কখনো মিডিয়াকে আঘাত করে কথা বলিনা। কারন এটা হচ্ছে সমাজের সবচেয়ে পাওয়ারফুল পিলার। এটা সততার উপরে থাকলে রাস্ট্রের অবশিষ্ট তিনটি স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য। তিনি একটি সুন্দর দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা করেন।
বগুড়ার উন্নয়নের বিষয়ে আমিরে জামায়াত বলেন, যেখানেই অসংগতি দেখবো সেখানেই কথা বলবো। তাই বলে বগুড়ার জন্য আমাকে কথা বলতে হবে এটা ভাবিনি। বগুড়া সবসময় অবহেলিত, বঞ্চিত। বগুড়া তার পাওনা বুঝে পাক এটা আমি চাই। মতবিনিময়কালে বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, ইফসুর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে আমিরে জামায়াত হোটেল মমইন কনভেনশন সেন্টারে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে যোগদান করেন।
শহীদ আব্দুল মালেকের কবরের পাশে বিরোধী দলীয় নেতা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বাংলাদেশে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন। তিনি শনিবার সকালে বগুড়া জেলার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এসময় তিনি শহীদ আব্দুল মালেকের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং শহীদ আব্দুল মালেকের শাহাদত কবুলের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। এরপর ডা: শফিকুর রহমান স্থানীয় মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। আমিরে জামাতের আগমন উপলক্ষে স্থানীয় মাদ্রাসা মাঠে হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত হন। ডাঃ শফিকুর রহমান উপস্থিত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই দেশ ভালো নেই। বিদ্যুৎ এবং সার সংকট চরমে। দেশের মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি সরকার আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। এ সময় জামাাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার রাতে বগুড়ায় এসে সার্কিট হাউজে রাত্রী যাপন করেন ডা: শফিকুর রহমান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews