1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, পার্টির ৩ সদস্য  গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া কাহালুতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, পার্টির ৩ সদস্য  গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩১০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে যাত্রীবেশী অজ্ঞান পাটির সদস্য কর্তৃক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের পর ছিনতাই হওয়া ইজিবাইকসহ জনতা অজ্ঞান পাটির তিনজন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দেওগ্রাম থেকে দেড় শত গজ উত্তরে তালোড়া সড়কে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার মহিষবাতান গ্রামের মোঃ মিলনের পুত্র মোঃ মুনছুর প্রাং (২৫), মোঃ স্বপন ইসলাম সাগর (২৬) ও শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের আঃ মজিদের কন্যা মোছাঃ অঞ্জনা আক্তার মুক্তি (১৯)।
পুলিশ জানান, ঘটনার দিন নাটোর জেলার সিংড়া উপজেলার মোঃ জাহিদুল আলীর পুত্র মিনহাজ তার ইজিবাইক নিয়ে কাহালু উপজেলার এরুইল বাজারে অবস্থান করছে যাত্রী বহনের জন্য। সন্ধ্যার দিকে তালোড়া যাওয়ার কথা বলে চারজন অজ্ঞান পাটির সদস্য তার ইজিবাইক ভাড়া করে। ঘটনাস্থলে অজ্ঞান পাটির সদস্যরা কৌশলে মিনহাজকে চেতনানাশক ঔষুধ পান করে তাকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর পথে জনতা তিনজন অজ্ঞান পাটির সদস্যকে আটক করে। পরে কাহালু থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় আনে এবং মিনহাজকে হাসপাতালে ভর্তি করেন।
কাহালু থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহীনুজ্জামান জানান, এঘটনায় মিনহাজের বড় ভাই বায়োজিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews