1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রবাস ফেরত স্বামীর বিরুদ্ধে । এঘটনায় স্বামী আবু জাফরকে (৫৫)আটক করেছে থানা পুলিশ।
নিহতের নাম শরিফুন ওরফে রেকসানা (৪৫)। সোমবার রাত ৮ টার দিকে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল ওয়াদুদ।

ওসি জানান, শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আবু জাফর (৫৫) গত ১৭ বছর যাবৎ মালয়েশিয়ায় থাকেন। স্ত্রী শরিফুন দুই ছেলে এক মেয়ে নিয়ে গ্রামে বসবাস করেন। দুই মাস আগে আবু জাফর বাড়িতে আসেন। স্ত্রী তার অনুপস্থিতিতে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে তাকে সন্দেহ করেন। এনিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।এর জের ধরে গত ২৬ নভেম্বর আবু জাফর স্ত্রীকে মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় ওই রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।পরদিন সেখান থেকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করে দেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮ টার দিকে শরিফুন মারা যান। এখবর পেয়ে আবু জাফর পালিয়ে যান। পরে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান,নিহত শরিফুনের মরদেহ  রাতেই পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews