বগুড়াপোস্ট ডেস্ক
পিলখানা ট্রাজেডিতে নিহতের ক্ষতি কখনোই পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও অহংকার।
এ সময় জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতিও সম্মান জানান তিনি।
ইফতার মাহফিলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা, বিডিআর বিদ্রোহে নিহত পরিবারের সদস্য, শহিদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতরা উপস্থিত ছিলেন।
Leave a Reply