1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে নিম্নমানের শিশু খাদ্য তৈরী ও অনিবন্ধিত হওয়ায় সুরমা ফুডের ২ লাখ টাকা জরিমানা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার গাবতলীতে নিম্নমানের শিশু খাদ্য তৈরী ও অনিবন্ধিত হওয়ায় সুরমা ফুডের ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩০৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী দড়িপাড়ায় অবস্থিত সুরমা ফুডস এন্ড বেভারেজের নিবন্ধিত না থাকায় এবং মিথ্যা ঘোষণায় এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস জাতীয় শিশুখাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন বগুড়া’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।
এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ জানান, সুরমা ফুডস এন্ড বেভারেজে অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনিবন্ধিত অবস্থায়, মিথ্যা ঘোষণায় এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস জাতীয় শিশুখাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩২(খ) ধারা অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা  মোঃ রাসেল,  নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শাহ আলী উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews