1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দুটি হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ডে - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

বগুড়ায় দুটি হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪১৮ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (৪ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল বারী তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তারা হলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, কাউন্সিলর আব্দুল মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও তানজিল ইসলাম।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলশিক্ষক সেলিম রেজা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আরিফুল ইসলাম আরিফ ও মাশরাফি হিরোকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত রিমান্ড শুনানি শেষে তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, এছাড়া রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, মতিন সরকার, মাশরাফি হিরো এবং তানজিলের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওসি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ৬ আসামিদের ১০ দিনের পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews