1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলী ও শাজাহানপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু - BoguraPost
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

বগুড়ার গাবতলী ও শাজাহানপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে পৃথক এ দুটি ঘটনা ঘটে। গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম জানান, “আমি নদীর এপারে বসে ছিলাম। হঠাৎ বজ্রপাতের শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি মাঠের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন।”

নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বলেন, “বজ্রপাতে শেফালি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সেরাজুল হক জানান, “বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে, জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের নারিল্ল্যা গ্রামে বজ্রপাতে মোঃ মশিউর রহমান অদ্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে বজ্রপাতের সময় মশিউর রহমান অদ্র মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews