নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সাধারণ সভা ও ত্রি বার্ষিক নির্বাচন (২০২৬-২৮) শনিবার দুপুরে শহরের দত্তবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সংঘের সাধারণ সভায় প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ সভাপতি নজরুল ইসলাম, আবিদুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল গফুর, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, সাংবাদিক এম সিরাজুল ইসলাম। সংঘের বার্ষিক হিসাব পেশ করেন সাধারণ সম্পাদক একেএম মকবুল হোসেন।
দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিক্রমে প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার সভাপতি আবিদুর রহমান কে সভাপতি ও মোঃ নুরুল আমিন কে সাধারণ সম্পাদক করে পুনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি ডাঃ মোঃ সাজেদুর রহমান, এ.কে.এম মকবুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, নজরুল ইসলাম ট্রেজারার মোঃ লুৎফর রহমান নিরো, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহ হাফিজ মোঃ মাসুদ, নির্বাহী সদস্য মোঃ আব্দুস সাত্তার খন্দকার, মোঃ মশিউল আলম রাজু, মোঃ হাবিবুর রহমান খান,
মোঃ রেজাউল করিম মিনু, ফারুক সাখিনা শিখা, মোঃ আব্দুল গফুর, মোঃ আফজাল হোসেন, মোঃ আশরাফুল ইসলাম,
মোঃ আব্দুল কাদের।শেষে সংঘের মৃত্যুবরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply