1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন ভারতীয় সহকারি হাইকমিশনার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শেরপুরে ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন ভারতীয় সহকারি হাইকমিশনার

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩০৭ বার
নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের মধ্যে অন্যতম বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার। শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১২টায় তিনি ওই মন্দিরটি পরিদর্শনে এলে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁকে বরণ করে নেওয়া হয়।

পরে তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় মন্দিরের পুরোহিত এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ তাঁর কাছে মন্দিরের অতীত ইতিহাস তুলে ধরেন এবং ইতিহাস সম্বলিত বই-পুস্তক সহকারি হাই কমিশনারের হাতে তুলে দেন। মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে তিনি অভিভূত হন। সেইসঙ্গে এই ঐতিহাসিক মা ভবানী মন্দিরের উন্নয়নে ভারত হাই কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সহকারি হাই কমিশনার মনোজ কুমার।

এরপর মন্দিরের মাতৃ দর্শন ও পূর্জা অর্চনা করে প্রসাদ গ্রহণ করেন তিনি। সহকারি হাই কমিশনারের পরিদর্শনকালে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) জিয়ারুল ইসলাম, মন্দির কমিটির নেতা ডা. এনসি বাড়ই, দিলীপ কুমার দেব, অমৃত লাল সাহা, সাংবাদিক নিমাই ঘোষ, চন্দন চক্রবর্তী, উত্তম ব্যানার্জী, সুরেশ চক্রবর্তী ছাড়াও পূজা উদযাপন পরিষদসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews