নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে আশ্রায়ণ প্রকল্পে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নুরু উপজেলার আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ ( ট্রাফিক ও মিডিয়া) সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার সকাল দশটায় আসামি নুরুকে আদালতে হাজির করা হবে।
এর আগে, গত বুধবার( ১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়৷
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply