বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী দড়িপাড়ায় অবস্থিত সুরমা ফুডস এন্ড বেভারেজের নিবন্ধিত না থাকায় এবং মিথ্যা ঘোষণায় এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস জাতীয় শিশুখাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন বগুড়া’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।
এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ জানান, সুরমা ফুডস এন্ড বেভারেজে অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনিবন্ধিত অবস্থায়, মিথ্যা ঘোষণায় এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস জাতীয় শিশুখাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩২(খ) ধারা অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শাহ আলী উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
Leave a Reply