নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় কর্মজীবী নারীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে আবারও পৃথক পিংক কালারের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসে চালক ও সুপারভাইজার (কন্ডাক্টর) হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। কাল বুধবার থেকে বাস দুটি নিয়মিত চলাচল করবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বগুড়া থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভিডিও কনফারেন্সে সদর সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, বিআরটিসি অপারেশনস ম্যানেজার মো: শাহিনুল ইসলাম, ট্রাফিক প্রধান মো: সালেকুজ্জামান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সাহাজাদী লায়লা, সাধারণ সম্পাদক মোছাঃ নাজমা আকতার প্রমুখ।
বিআরটিসি সূত্রে জানা গেছে, কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনায় নিয়ে পিংক বাস সার্ভিস পরিচালনা করা হবে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
বগুড়া বিআরটিসি বাস ডিপো থেকে চলাচলকারী দুটি বাস
শেরপুর – মাটিডালী রুটে এবং মোকামতলা – বনানী রুটের বাস স্টপেজগুলো-
পল্লী উন্নয়ন একাডেমী স্কুল গেট, মহাস্থান বাজার,
টিএমএসএস হাসপাতাল,নয়মাইল, শাজাহানপুর উপজেলা গেট, বি ব্লক, মাটিডালী মোড়, মাঝিড়া বাজার, মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজ, বনানী বাজার, সাতমাথা,মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ গেট।
Leave a Reply