নিজস্ব প্রতিবেদক
বগুড়া চেলোপাড়া ইসলামী মিশন বালিকা স্কুলের সাবেক প্রধান শিক্ষক, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং গাবতলী উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসেন (৬০) রোববার রাতে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল। সোসবার বাদ জোহর মরহুম আমজাদ মরহুমের জানাজা নামাজ শেষে গাবতলী উপজেলার বাইগুনী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, গাবতলী উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আলমগীর হোসেন, গাবতলী উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শফিউর আবরার, গাবতলী উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি এসএম খায়রুল ইসলাম, হাসানুজ্জামান রতন, গাবতলী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক শিলু প্রমুখ। মরহুমকে আল্লাহতায়ালা জান্নাত দান করুন।
মরহুম আমজাদ হোসেন গাবতলী উপজেলা রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেছেন। মরহুম শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখে গেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply