1. admin@bogurapost.com : admin :
ছয় মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেনের জামিন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ছয় মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেনের জামিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

খিলগাঁও থানার চার ও পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, রোববার (৬ অক্টোবর) বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গতকাল সোমবার তাকে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে তার ওপর পচা ডিম নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া, আদালতে পুলিশের প্রটোকল ভেঙে তার ওপর হামলা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews