1. admin@bogurapost.com : admin :
ঢাকায় বগুড়ার যুবলীগ সেক্রেটারী ডাবলু, আ'লীগ হিরো- আরিফ গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

ঢাকায় বগুড়ার যুবলীগ সেক্রেটারী ডাবলু, আ’লীগ হিরো- আরিফ গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৫৩ বার
নিজস্ব প্রতিবেদক
একাধিক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের বগুড়া জেলা শাখার তিন নেতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) রাতে ঢাকার গুলিস্তান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) এবং বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ (৩৫)।
জেলা পুলিশ সূত্র জানায়, গত বছরের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যাকাণ্ড, বিস্ফোরণ ও হামলার ঘটনায় ওই তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’কে ঘিরে তারা সক্রিয়ভাবে আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ঢাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী নানা ষড়যন্ত্রে সক্রিয় ছিলেন। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দাঙ্গা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ।
সূত্রটি আরও জানায়, গ্রেপ্তার তিনজনকে শনিবার (২৪ মে) সকালে বগুড়ায় নিয়ে আসা হতে পারে এবং সেদিনই তাদের আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী আন্দোলন বগুড়ায় সহিংস রূপ নেয়। সে সময় আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় কয়েকজন গুরুতর আহত এবং একজন নিহত হন। এসব ঘটনায় দায়ের করা মামলাগুলোর এজাহারে আমিনুল ইসলাম ডাবলু, মাসরাফি হিরো ও আরিফুর রহমান আরিফের নাম সরাসরি উল্লেখ করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews