1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

বগুড়ায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বহু নারী কর্মীদের অংশগ্রহণে সমাবেশ ও দিনভর নানা কর্মসূচি পালন করে জেলা মহিলা দল।

বুধবার বিকেলে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। সমাবেশ উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। এরআগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে মহিলা দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এড. মাহবুবুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা বিএনপির নেতা শেখ তাহাউদ্দিন নাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরি, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামিমা পলিন, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাজেরা বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মহিলা দল প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র রক্ষা, সাংগঠনিক কার্যক্রম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দল শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews