1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটে নাতীর মৃত্যুর সংবাদে মারা গেলেন নানী, একই স্থানে দাফন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার ধুনটে নাতীর মৃত্যুর সংবাদে মারা গেলেন নানী, একই স্থানে দাফন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস,এম আব্দুল হালিম (৪২) ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আদরের নাতীর মৃত্যুর খবর শুনে হৃদক্রিয়া বন্ধ হয়ে আয়েশা বেওয়া নামে বৃদ্ধা নানিও মারা গেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে উপজেলার মাটিকোঁড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আয়েশা বেওয়া ওই গ্রামের মৃত আবুল হোসেন আকন্দের স্ত্রী। যুবদল নেতা আব্দুল হালিম যমুনা তীরবর্তী শহরাবাড়ি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে ধুনট শহরে স্থানীয় ভাবে বসবাস করেছিলেন। একই দিনে নানী নাতীর এমন হৃদয় বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকায় দলীয় একটি উঠান বৈঠকে বক্তব্য দেন আব্দুল হালিম। বক্তৃতাকালে অতীতে বিরোধীদলে থাকা অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আদরের নাতীর এমন মর্মান্তিক মৃত্যুর খবর সইতে না পেরে তার বৃদ্ধা নানীও হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করে। মৃত্যুর পূর্বে বক্তব্য বলেন বিগত ১৯৯৯ সালে যখন ৯ মাস ডান্ডাবেড়ি পরা অবস্থায় কারাগারে ছিলাম। তখন যতটা কষ্ট না পেয়েছি। এই স্বৈরাচারী খুনি হাসিনার ১৭ বছরের প্রতিটা রাতে মনে হয়েছে সকাল আর হয়তো পাব না। একথা বলার পরেই সে বুকে ব্যথা অনুভব করে। তখন নেতাকর্মীদের বলেন আমার ভালো লাগছে না। স্থানীয় নেতাকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার বাদ যোহর মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে একই কবরস্থানে নানী নাতীকে দাফন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews