নিজস্ব প্রতিবেদক
বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার পৌর এ্যাডওয়ার্ড পার্কের সম্প্রীতি গেটে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ৭দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
সামাজিক বন বিভাগ বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক রাজিয়া সুলতানা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডাঃ খোরশেদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপ পরিচালক সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের উপ পরিচালক মতলুবুর রহমান। এ সময় বগুড়ার ঐতিহ্যবাহী জিলা স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল হাইস্কুল, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
শেষে মেলা শেষে দু’টি ক্যাটাগরিতে তিন বিভাগে পুরষ্কার প্রদান করা হয় এবং জেলার দুই উপকারভোগীকে জনপ্রতি ২৪ হাজার ৯০৪ টাকা করে এবং ভূমি মালিক (জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদ) এর নির্বাহী প্রকৌশলীদের প্রতিনিধিদের মোট ২১ লাখ ৮৫ হাজার ৫৭৭ টাকার চেক হস্তান্তর করা হয়।
এ মেলায় সরকারি বনবিভাগ, বিএডিসি, টিএমএসএসসহ বেসরকারি ও ব্যক্তিগত নার্সারি মিলিয়ে ৪০টি স্টল অংশগ্রহন করেছে।
বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, বগুড়ায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি সংস্থা মিলিয়ে মোট ৫০০টির বেশি চারাগাছ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের মাধ্যমে দেশ সাজিয়ে সবার আগে বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply