1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত খালু গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার শাজাহানপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত খালু গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৬২ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত খালু হাসান আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।  গ্রেপ্তারকৃত হাসান বগুড়া  সদর উপজেলার  ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ধর্ষণের শিকার ওই নারীর খালু হন। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক রয়েছিল। শুক্রবার সকালে

 এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম

মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,   ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গল বার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান । এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী। পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গ্রেপ্তারকৃত হাসান আলীকে আদালতে হাজির করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews