নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জে নাটকীয় এক ঘটনায় থানা পুলিশের এসআই মামুনের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং
সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিকসহ একাধিক মামলায় অভিযুক্ত রাজুকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে আসার পথে তিনি হ্যান্ডকাপসহ পালিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ রাজু ও হ্যান্ডকাপ উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে রোববার বিকেল পর্যন্ত রাজুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন বলেন,ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply