1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় টাইফয়েড টিকাদান সফল করতে সাংবাদিকদের প্রতি প্রশাসনের আহবান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় টাইফয়েড টিকাদান সফল করতে সাংবাদিকদের প্রতি প্রশাসনের আহবান

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া জেলায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ইতিমধ্যে আড়াই লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত জেলা পর্যায়ের পরামর্শ সভায় এ তথ্য জানানো হয় । জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সিভিল সার্জন ডা. খুরশিদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম নূর ই শাহীন ,সিনিয়র তথ্য কর্মকর্তা মাহফুজার রহমান, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, নয়াদিগন্তের ষ্টাফ রিাপার্টার আবুল কালাম আজাদ, ইউনিসেফ প্রতিনিধি শহিদুল হাসান প্রমুখ ।

সভায় জানানো হয়, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়ে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে এক মাস। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। সভায় বক্তারা বলেন, টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা জানান, ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর। পার্শ্ববর্তী দেশগুলোতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews