1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা - BoguraPost
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা রাজধানীতে ছিনতাইকারী ব্যাগ টানায় রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু ধানমন্ডি ৩২-এ হামলা : ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবার ফাঁসি বগুড়ায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী শুরু বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে দুটি পিংক বাস চালু, থাকছে নারী চালক ও সুপারভাইজার বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো গাবতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কারি মাওলানা দেলোয়ার হোসাইন। পরে হামদে বারী তায়ালা পরিবেশন করে সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া।

অনুষ্ঠানে অভিভাবকদের বক্তব্যের পাশাপাশি উদ্বোধনী বক্তব্য দেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব। মাদ্রাসা ও স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোছা. মাইশা আক্তার, ফাহমিদ জামান।

অনুষ্ঠানে সাবেক মহাপরিচালক ও পরিচালকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। পরে অতিথিদের বরণ ও পরিচালনা পর্ষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দ্যা ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশন, বগুড়ার মহাপরিচালক সাদ্দাম হোসেন ছাব্বির, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বগুড়ার মহাপরিচালক শফিকুল ইসলাম এবং দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার উপদেষ্টা ও মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকার অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মুহাম্মদ আশরাফুল হক।

এছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্বে সমাপনী বক্তব্য দেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন, বগুড়ার মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব। পরে শিক্ষার্থীদের মাঝে উপহার ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার ৬ টি উপজেলার মোট ৬০৬ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews