1. admin@bogurapost.com : admin :
বগুড়া সোনাতলায় কিশোর নিশা হত্যা মামলায় ৪ অভিযুক্ত গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া সোনাতলায় কিশোর নিশা হত্যা মামলায় ৪ অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সোনাতলায় রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা (১৭) হত্যা মামলায় ৪ অভিযুক্ত  আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।এসব তথ্য নিশ্চিত করে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাতলার লোহাগড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম, নূরারপটল গ্রামের আতোয়ারের ছেলে আল আমিন হোসেন এবং উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ এর ছেলে নূরনবী শাহ।

শহীদ হোসেন নিশা সোনাতলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে।

মামলার বরাদ দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, গত ৬ আগস্ট বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনা ঘটে। এতে রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা গুরুতর আহত হয়। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় নিশার মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews