1. admin@bogurapost.com : admin :
শহিদ নূর হোসেন দিবস আজ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

শহিদ নূর হোসেন দিবস আজ

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার
নিজস্ব প্রতিবেদক

শহিদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহিদ হন নূর হোসেন। বুকে-পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগান লিখে মিছিলের অগ্রভাগে ছিলেন নূর হোসেন।

গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে মিছিলে তাকে গুলি করে হত্যা করে এরশাদের লেলিয়ে দেওয়া পুলিশ। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের মহান আত্মত্যাগ একটি তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী ঘটনা।

নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলন আরো বেগবান হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে শহিদ নূর হোসেনের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews