1. admin@bogurapost.com : admin :
সারাদেশে পূজায় নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি : সেনাপ্রধান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সারাদেশে পূজায় নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি : সেনাপ্রধান

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান বলেছেন, আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন খুব ভালোভাবেই চলেছে, বাকি যে সময়টা আছে সেটাও সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রমনা কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে করতে এসে তিনি এসব বলেন।

শুভেচ্ছা বক্তব্যে সেনাপ্রধান বলেন, শতাব্দীর পর শতাব্দী আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বসবাস করে আসছি। এটা আমাদের ঐতিহ্য। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে।

এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews