1. admin@bogurapost.com : admin :
২৮ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

২৮ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৫১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, এ সফরের আগে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত। চীনের ব্যবসায়ীরা যেন এ দেশে তাদের কোম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে বলেও জানান শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ৪ দিনের এই সফরে এটি হবে প্রধান উপদেষ্টার প্রথম বাই লেটারাল বৈঠক। সেখানে চীনের সঙ্গে আমাদের যতগুলো ইস্যু আছে সবগুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশে শিল্পায়নের বড় হাব তৈরি করতে চীনের সহযোগিতা চাওয়া হবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে আলোচনা হবে।

চীনের রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে কী বলেছেন? সে প্রসঙ্গে তিনি বলেন, এই সফরটিকে তারা খুব গুরুত্ব দিচ্ছেন এবং এই সফরে বড় ধরনের অগ্রগতি হতে পারে বলেও তারা মনে করছেন।

ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৪ দিনের জন্য ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাদেও চীনের পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে সেখানে ওনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews