1. admin@bogurapost.com : admin :
জাতীয় ঐক্যের লক্ষ্যে ধর্মীয়-রাজনৈতিক নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

জাতীয় ঐক্যের লক্ষ্যে ধর্মীয়-রাজনৈতিক নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধান উপদেষ্টা বুধবার ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। পরের দিন বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব আরো জানান, সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈষম্যবিরোধী ও আন্দোলনে যুক্ত থাকা বিভিন্ন ছাত্র নেতারা বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সাথে।

বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে শফিকুল আলম বলেন, অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়া মিস ইনফরমেশন ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে।

ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেনর, আমরা বিশ্বের নামকরা অনেক মিডিয়ার সঙ্গে কথা বলেছি। কিন্তু ভারতীয় মিডিয়া আগে থেকে ঠিক করে রাখা প্রতিবেদন প্রচার করছে।

তিনি বলেন, আগস্টের শেষে প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে ভিজিট করানোর আহ্বান জানিয়েছিলেন। আমরা বারবারই আমাদের সাইড থেকে বিভিন্ন তথ্য দিচ্ছি। অথচ তারা তাদের পছন্দনীয় সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলাখুলিভাবে সবকিছু জানাতে চাই। কিন্তু চোখ কান নাক বন্ধ করে থাকলেতো সত্যটা জানতে পারবে না। শুনেও না শোনার ভান করছে ভারত। এসব গুজব ও মিথ্যা তথ্য কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী মোকাবিলা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews