1. admin@bogurapost.com : admin :
ধর্ষণকারী শিক্ষককের পদত্যাগের দাবিতে বগুড়ার চাঁদমুহা হাইস্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ধর্ষণকারী শিক্ষককের পদত্যাগের দাবিতে বগুড়ার চাঁদমুহা হাইস্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদরের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান শিক্ষক ফারুক হোসেনের পদত্যাগ ও ইএফটি-তে নাম না দেওয়ার দাবীতে বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে । সংবাদ পেয়ে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ  ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং তাদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌছিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন জানান, বিষয়টি আমি জেনেছি তা ব্যবস্থা নেওয়া হবে।
স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, লাইব্রেরিয়ান ফারুক গত ২০১৮ ইংসালে বিদ্যালয়ে জনৈক একজন ছাত্রীর সাথে অনৈতিক ঘটনাকে কেন্দ্র করে কমিটির নেতৃবৃন্দ তাকে সাময়িক বরখাস্ত করেন। শিক্ষা অধিদপ্তর থেকে একটা নির্দেশনা  আসে শিক্ষকদেরকে ই এফ টি তে নাম পাঠাতে হবে, সেখানে ফারুকের নাম পাঠানোর চেষ্টা করলে বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকেরা জানতে পেয়ে আমাকে  অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।শিক্ষার্থীরা জানান আমাদের স্কুলে কোন ধর্ষণকারী শিক্ষককে দেখতে চায় না। তাকে অবিলম্বে পদত্যাগ করে স্কুল ছেড়ে যেতে হবে।
এব্যাপারে অভিযুক্ত লাইব্রেরিয়ান ফারুকের সাথে কথা বললে তিনি জানান এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews