নিজস্ব প্রতিবেদক
বগুড়ার মাটিডালী বিমান মোড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া সদর বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ইউপি চেয়ারমা্যান ইঞ্জি: আপেল মাহমুদ, সদর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল করিম রাফি, আবু সালেহ নয়ন, শাহ আলম জনি,বগুড়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছাঃ নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা
দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড সৈয়দ জহুরুল আলম।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply