বগুড়াপোস্ট ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন জয়লাভের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ সংক্রান্ত লিখিত চিঠি পৌঁছেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিশন এখন বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু করবে এবং পরবর্তীতে সেই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে।
বাংলাদেশের নির্বাচনী আইন ও রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও)-এর ধারা ১৯(২) অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করতে পারে।
তারেক রহমান বগুড়া-৬ আসনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হন; নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ঢাকা-১৭ আসনে তার ভোট ৭২ হাজার ৬৯৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম খালিদুজ্জামান ৬৮ হাজার ৩০০ ভোট পান।
এদিকে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বগুড়-৬ (সদর) আসন ছেড়ে দিলে কে হবেন দলের প্রার্থী, তা নিয়ে বগুড়ার ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা। তবে বগুড়ার সাধারণ মানুষ জিয়া পরিবারের কাউকে এই আসনের প্রার্থী হিসেবে দেখতে চান বলে একাধিক আলোচনায় তা উঠে এসেছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply