1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে অপহরণের চেষ্টার সময় শ্যালককে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে দুলাভাই নিহত - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

বগুড়ার শাজাহানপুরে অপহরণের চেষ্টার সময় শ্যালককে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে দুলাভাই নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯৫ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার সময় শ্যালক বাঁচাতে গিয়ে দুলাভাই ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে খোরশেদকে রক্ষা করতে তাঁর দুলাভাই রঞ্জু মিয়া ও রঞ্জুর ছেলে জুবায়ের এগিয়ে যান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

এতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে আহত খোরশেদ আলম ও জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন জুবায়ের বলেন, ‘আমি পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে যাই। গিয়ে দেখি, ৮-৯ জন আমার বাবাকে মারধর করছে এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে তারা আমার বাবাকে ছুরিকাঘাত করে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews