1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো - BoguraPost
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৮১ বার
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.11.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 34;

নিজস্ব প্রতিবেদক 

উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিকাশকে আরও গতিশীল করার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো (IMMEE) এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো (IAE) ২০২৬। আগামী ২০ থেকে ২২ আগস্ট ২০২৬ বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সোমবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সাখাওয়াত হোসেন।

উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম.এস.এম. আতিকুর রহমান, সভাপতি, বগুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরি- হিরু, সহ সভাপতি, বগুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ও সভাপতি, মহানগর বিএনপি বগুড়া।

দেশের শিল্প ও উৎপাদন খাতের আধুনিকায়ন, নতুন প্রযুক্তির সঙ্গে উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেওয়া এবং দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো (IMMEE) এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো (IAE) ২০২৬-এ ৮০টিরও বেশি প্রদর্শক প্রতিষ্ঠান, ৫টিরও বেশি দেশের অংশগ্রহণকারী এবং ৩,০০০-এর বেশি ট্রেড ভিজিটর আমাদের মেলা ভিজিট করবেন বলে আশা করা হচ্ছে। দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠান, মেশিনারি প্রস্তুতকারক, প্রযুক্তি সরবরাহকারী, আমদানিকারক, পরিবেশক, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের অংশগ্রহণে প্রদর্শনীটি একটি আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

প্রদর্শনীতে থাকছে-
ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ- রাইচ মিলস্, পোল্ট্রি/ফিস/ক্যাটেল ফিড, অটো ব্রিক্সস্, বায়োমাস প্লান্ট, এগ্রো, ফুড এন্ড বেভারেজ, কোল্ড স্টোরেজ, লেদার, ক্যাবল, ফ্লাওয়ার মিলস্, ইলেক্ট্রনিক্স, সিএনজি, টেক্সটাইল, প্লাস্টিক, পার্টিকেল বোর্ড, পেইন্ট, মেটাল, আয়রন এন্ড ষ্টীল, প্রিন্টিং এন্ড প্যাকেজিং, উড/ফার্নিচার, ডাল মিলস্, হ্যাচারিস্, গার্মেন্টস্, সিমেন্ট, রাবার, ষ্টেশনারী, ফার্মাসিউটিক্যাল, হেলথ কেয়ার, কনভারটিং, ডেইরী, পেপার, টিস্যু, সেনিটারি ন্যাপকিন, বেবি ডায়পার, জুট মিলস্, অয়েল মিলস্, গ্লাস, সিরামিক্স, এলপিজি, ব্রিডিংফার্ম মেশিনারি ইত্যাদি। ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট- সাবস্টেশন, পাইপ, পাম্প, ক্রেন, সোলার, ফর্কলিফট, বয়লার, জেনারেটর, ওয়েট স্কেল, ভালভ, মটর, বিয়ারিং, ফায়ার সেফটি, ফায়ার ডোর, ইলেক্ট্রিক অটোমেশন, ল্যাবরেটরী ইকুইপমেন্ট, আর্থ মুভিং ইকুইপমেন্ট, এয়ার কমপ্রেশার, টেস্টটিং ইকুইপমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মেডিক্যাল ইকুইপমেন্ট, রিনেওবল এনার্জি, ষ্টীল স্ট্রাকচার, কনস্ট্রাকশন হ্যান্ডেলিং ইকুইপমেন্ট, ক্যাবল ইত্যাদি যন্ত্রপাতি প্রদর্শিত হবে।

আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের আধুনিক প্রযুক্তি ও শিল্প সমাধান বাংলাদেশের উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে নতুন ব্যবসায়িক সম্পর্ক, প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

আয়োজকদের মতে, উত্তরবঙ্গের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রকৌশলী ও বিনিয়োগকারীদের জন্য এই প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংযোগের সুযোগ তৈরি করবে। বিশেষ করে বগুড়াসহ উত্তরবঙ্গের ১৬ জেলার শিল্প ও ব্যবসা খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার ক্ষেত্রে ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো (IMMEE) এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো (IAE) ২০২৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি, মেশিনারি ও উৎপাদন সমাধান সরাসরি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সামনে তুলে ধরার সুযোগ পাবে। একই সঙ্গে ট্রেড ভিজিটররা বিভিন্ন আধুনিক মেশিনারি সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া, সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা যাচাইয়ের সুযোগ পাবেন।

আয়োজকরা আশা করছেন, এই প্রদর্শনীটি শুধু একটি মেশিনারি প্রদর্শনী নয়; বরং উত্তরবঙ্গের শিল্পায়ন, আধুনিক উৎপাদন ব্যবস্থা, আন্তর্জাতিক প্রযুক্তি সংযোগ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরিতে একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

৮০টি অধিক কোম্পানী, ৫টি দেশ এবং ৩,০০০+ ট্রেড ভিজিটর এই আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো (IMMEE) এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো (IAE) ২০২৬ উত্তরবঙ্গের শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকদের প্রত্যাশা।

দেশের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, আমদানিকারক, পরিবেশক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের এই আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে পরিদর্শনের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews