নিজস্ব প্রতিবেদক
বির্তকিত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানকে বগুড়ায় পুনঃপদায়নের আদেশ বাতিল না করায় প্রথমদিনের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও আদালত বর্জন করেছেন বগুড়া এ্যাডভোকেট বার সমিতি। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের নববিচার মোঃ মনিরুজ্জামান শুনানি শুরু করার চেষ্টা করলে বারের নেতৃবৃন্দ না করার জন্য অনুরোধ করেন। তারপরও বিচার মামলা শুনানির চেষ্টা করলে আদালতে হট্টগোল হলে জেলা ও দায়রা জজ চেয়ার থেকে নেমে নিজ কক্ষে চলে যান। এরপর আর কোন বিচারক আদালতে বসেননি।
এর আগে বুধবার বিচারক মোঃ মনিরুজ্জামানকে
অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা অ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা।সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে জেলা বারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা অংশ নেন। এ সময় আইনজীবীরা মো. মনিরুজ্জামানের পুনঃপদায়নের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বগুড়া বিএনপি আইনজীবী ফোরামের সভাপতি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতা-কর্মী ও আইনজীবীদের হয়রানি এবং বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একাধিক অভিযোগ উঠেছিল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর তাঁকে বগুড়া থেকে বদলি করা হয়। কিন্তু সম্প্রতি তাঁকে আবারও বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়েছে। বুধবার তাঁর নতুন করে দায়িত্ব গ্রহণ করেন। ওনাকে গতকাল বুধবার অনুরোধ করা হয়েছে, আপনি এখানে এসেছেন যোগদান করেছেন ভালো, কিন্তু কোন মামলা শুনানি করবেন না। তাতে আপনার সম্মান এবং বগুড়া আইনাঙ্গনের পরিবেশ ভালো থাকবে।
বগুড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল ১ পিপি এ্যাড আলী আসগার জানান, নব যোগদানকৃত জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামানের সম্মান রক্ষার জন্য আইনজীবীরা আদালত বর্জন করে শান্তিপুর্ণ কর্মসুচি পালন করছেন।
জেলা বার সমিতির অ্যাডভোকেট (জিপি) শফিকুল ইসলাম টুকু বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁকে এর আগে বগুড়া থেকে বদলি করা হয়েছিল। এরপর আবার কেন তাঁকে একই স্থানে পদায়ন করা হলো, তা আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে বারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা তাঁর পুনঃপদায়নের আদেশ বাতিল করে অন্যত্র বদলির দাবি জানাচ্ছি।
তিনি আরও জানান, বুধবার বিচারক মনিরুজ্জামান কে অনুরোধ করেছিলাম যে আপনি একটি মামলা শুনানি করে আদালত শেষ করবেন। কিন্ত বেলা ১২ টার দিকে ওনি একটি পর দ্বিতীয় মামলার শুনানি শুরু করতেই আদালতে আইনজীবীরা হট্টগোল শুরু হয়। দ্বিতীয় দিনন বৃহস্পতিবারও আদালতে মামলা শুনানি করার চেষ্টা করলে হট্টগোল শুরু হলে বিচারক চেয়ার ত্যাগ করে চলে যান।
জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাড রফিকুল ইসলাম জানান, বারের সিদ্ধান্ত অনুযায়ী নব জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামান অন্যত্র বদলি না করা পর্যন্ত তার আদালতে কোন আইনজীবী যাবে না এবং কোন মামলা শুনানি হবে না।
বগুড়া কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ জানান, জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামান বৃহস্পতিবার বেলা ১১ টায় চেয়ারের বসে মামলা শুনানি শুরু করতে বললে আইনজীবী নিষেধ করেন।পরে হট্টগোল শুরু হলে বিচারক তার চেয়ার ত্যাগ করে চলে যান। এসময় কোর্ট ও ডিবি পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply