1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে নিয়মিত অভিযানে সাবেক সদর থানার ওসি ও উপ পুলিশ কমিশনার আব্দুর রাজ্জাক খানকে অবৈধভাবে সড়ক দখল করে মোটরসাইকেল রাখায় মামলা দিয়ে জরিমানা করেছে বগুড়া ট্রাফিক বিভাগ। এ মামলায় ৩ হাজার টাকা দন্ড প্রদান করা হয়েছে।

 বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন বগুড়ার  টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান খান।

ট্রাফিক কর্মকর্তা জানান, শহরের যানজট নিরসনে নিয়মিতভাবে কাজ করছিল বগুড়া ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার দুপুরে

স্টেশন রোড থেকে অভিযান পরিচালনা করে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের পশ্চিমে সপ্তপদী মার্কেটের সামনে সড়কের ওপর একটি মোটরবাইক দেখা যায়। হ্যান্ড মাইকে ঘোষণা করে মোটরবাইকের মালিককে খোঁজা হয়।

তিনি জনান,  মামলা দেওয়ার পর বাইকটির মালিক উপিস্থত হয়ে নিজের পরিচয় দিলে জানা যায় তিনি বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান। তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। সড়কের জায়গা দখল করে পার্কিং করে রাখার ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়।  মামলায় ৩ হাজার টাকা দন্ড প্রদান করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews