1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবার ফাঁসি - BoguraPost
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ হামলা : ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবার ফাঁসি বগুড়ায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী শুরু বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে দুটি পিংক বাস চালু, থাকছে নারী চালক ও সুপারভাইজার বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো গাবতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক বগুড়ায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি হচ্ছে বগুড়ার সাবেক এসপি সুদীপসহ বরখাস্ত হলেন ৬ পুলিশ কর্মকর্তা বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ পরিষদ সভা

বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবার ফাঁসি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৩৩ বার

 

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। রায়ে তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়। বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ মামলার রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৫১) বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া বস্তিপাড়ার আইজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড আলী আসগার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে মেয়েকে ধর্ষণ করেন লম্পট আব্দুল খালেক। ওই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সিদ্ধর কাজ করতে যান। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় খালেক।

পরে শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। তখন বাড়ির কাজ ঠিকঠাক না করতে পারায় তার সৎ মা তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে শিশুটি সৎ মাকে বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে তিনি শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানায়। তাদের কাছ থেকে বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩১ অক্টোবর শিশুটির মা (আসামির দ্বিতীয় স্ত্রী) শেরপুর থানায় তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

বগুড়া কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ জানান, রায় ঘোষণার পর আসামিকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews